কোয়াব (COAB) আয়োজিত আইসিবিসি এক্সপো ২০২৬-এ বিশেষ সম্মাননা ও অংশগ্রহণের সনদ পেল দেশের প্রথম এআই স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল এস’।
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB)-তে অনুষ্ঠিত তিন দিনব্যাপী আইসিবিসি এক্সপো ২০২৬ (ICBC EXPO 2026)-এ অংশগ্রহণ এবং সম্প্রচার খাতে প্রযুক্তিগত উদ্ভাবনের জন্য বিশেষ সম্মাননা ও অংশগ্রহণের সনদ পেয়েছে দেশের প্রথম এআই (AI) প্রযুক্তিনির্ভর স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল এস’।
ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (COAB) আয়োজিত এই মেলায় গত ৯ মে সমাপনী অনুষ্ঠানে চ্যানেলটির প্রতিনিধিদের হাতে এই সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়। সনদটিতে স্বাক্ষর করেন কোয়াব-এর সভাপতি এ বি এম সাইফুল হোসেন সোহেল।
মেলায় প্রদর্শনী চলাকালীন চ্যানেল এস তাদের সর্বাধুনিক এআই প্রযুক্তি এবং ডিজিটাল সম্প্রচার কৌশল প্রদর্শন করে, যা মেলায় আগত দর্শনার্থী এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
দেশের প্রথম এআই স্যাটেলাইট চ্যানেল হিসেবে চ্যানেল এস আধুনিক সাংবাদিকতা ও সম্প্রচার ব্যবস্থার এক নতুন মাইলফলক উন্মোচন করেছে।
সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে চ্যানেল এস এর সিনিয়র ভাইস চেয়ারম্যান জামাল এইচ পান্না জানান "এই স্বীকৃতি আমাদের প্রযুক্তিনির্ভর আধুনিক সম্প্রচার যাত্রাকে আরও বেগবান করবে। আমরা সবসময় দর্শকদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি এবং এই সম্মাননা আমাদের সেই দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিল।"
উল্লেখ্য, গত ৭ মে থেকে শুরু হওয়া এই এক্সপোতে দেশি-বিদেশি শতাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, যেখানে ব্রডকাস্টিং এবং কমিউনিকেশন সেক্টরের সর্বশেষ প্রযুক্তিগত দিকগুলো তুলে ধরা হয়।