প্রাইভেট ডিটেকটিভ ধারণার প্রবর্তক ও প্রাইভেট ডিটেকটিভ এর জনক, বিশিষ্ট সাংবাদিক মুনীর চৌধুরীকে 'বেস্ট প্রাইভেট ডিটেকটিভ অ্যাওয়ার্ড' প্রদান.
প্রাইভেট ডিটেকটিভ ধারণার প্রবর্তক ও প্রাইভেট ডিটেকটিভ এর জনক, বিশিষ্ট সাংবাদিক মুনীর চৌধুরী
বঙ্গবীর জেনারেল এম.এ.জি. ওসমানী স্মৃতি সম্মাননা পেলেন.
বেসরকারি গোয়েন্দা বা প্রাইভেট ডিটেকটিভ ধারণার প্রবর্তক, প্রাইভেট ডিটেকটিভ এর জনক ও " দুর্নীতি ও অপরাধ দমনে সরকার ও জনগনকে সহায়তায় লক্ষ্য " প্রতিষ্ঠিত মুনীর চৌধুরী প্রাইভেট ডিটেকটিভ লি: এর প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট সাংবাদিক,
মুনীর চৌধুরীকে প্রাইভেট ডিটেকটিভ খাতে অনন্য অবদানের জন্য 'বেস্ট প্রাইভেট ডিটেকটিভ অ্যাওয়ার্ড'লাভ করেন।
বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়েছে।
সম্প্রতি কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তন, ঢাকা।
'মানুষের জন্য ফাউন্ডেশনের এর উদ্যোগে বঙ্গবীর জেনারেল এম.এ.জি. ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশে প্রাইভেট ডিটেকটিভ খাতের বিকাশ, অপরাধ, দুর্নীতি দমন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সাংবাদিক মুনীর চৌধুরীকে "বেস্ট প্রাইভেট ডিটেকটিভ অ্যাওয়ার্ড" স্মারক সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ সাংবাদিক মুনীর চৌধুরীর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় উপস্থিত গুণীজনরা বাংলাদেশে বেসরকারি গোয়েন্দা সাংবাদিকতা ও অপরাধ অনুসন্ধানে তার সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিক মুনীর চৌধুরী বলেন, "এই স্বীকৃতি আমাকে সমাজ থেকে অপরাধ ও দুর্নীতি নির্মূলে এবং তরুণ সমাজকে সচেতন করতে আরও বেশি অনুপ্রাণিত করবে।" অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।