স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মহাখালী কেমিক্যাল ল্যাব পরিদর্শন
২৪ মে ২০২৬. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ মহাখালী কেমিক্যাল ল্যাবরেটরি পরিদর্শনে আসেন।
পরিদর্শনকালে এসবি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব সরদার নুরুল আমিন, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) জনাব একেএম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) জনাব মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম, ডিআইজ জনাব আলি আকবর খান (অর্গানাইজড ক্রাইম, সিআইডি), ডিআইজি মোহাম্মদ মুসলিম, পিপিএম (অ্যান্টি টেররিজম ইউনিট) সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় সিআইডি কেমিক্যাল ল্যাবের পক্ষ থেকে এসএস কেমিক্যাল শম্পা ইয়াসমীন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), ভারপ্রাপ্ত চীফ কেমিক্যাল এক্সামিনার জনাব নজরুল ইসলামসহ কেমিক্যাল ল্যাবের অন্যান্য কর্মকর্তাগণ মন্ত্রী মহোদয়কে ল্যাবের কার্যক্রম, ফরেনসিক রাসায়নিক পরীক্ষার পদ্ধতি এবং সাম্প্রতিক কার্যক্রম সম্পর্কে ব্রিফ প্রদান করেন।
মাননীয় মন্ত্রী ল্যাবের আধুনিক যন্ত্রপাতি, বিভিন্ন ফরেনসিক পরীক্ষার প্রক্রিয়া এবং চলমান কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি কর্মকর্তাদের সঙ্গে খোলামেলা মতবিনিময় করেন এবং ফরেনসিক সেবার মান আরও উন্নয়ন, অবকাঠামোগত সম্প্রসারণ এবং নতুন প্রযুক্তি সংযোজনের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।