পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন নিজাম উদ্দিন
দেশের প্রথম এআই প্রযুক্তিনির্ভর স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর ইনভেষ্টিগেশন ইউনিট চট্টগ্রাম এর ইনচার্জ নিজাম উদ্দিন পক্ষ থেকে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। ঈদের এই পবিত্র উৎসব সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্ববোধ বয়ে আনুক—এটাই তাঁর প্রত্যাশা।
তিনি আরও বলেন, সমাজে মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক। দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।
শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং সবার সুখ-সমৃদ্ধি কামনা করেন।