চট্টগ্রামকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী ঘোষণার দাবিতে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসক এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীরকে স্মারকলিপি প্রদান করবে "সচেতন চট্টলাবাসী"।
চট্টগ্রামকে দেশের পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা এবং বাণিজ্য ও অর্থনীতি সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় চট্টগ্রামে স্থানান্তরের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হবে।
আগামীকাল ৭ জুন ২০২৬, রবিবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসক, চট্টগ্রামের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এ স্মারকলিপি প্রদান করবে "সচেতন চট্টলাবাসী"।
স্মারকলিপিতে চট্টগ্রামকে দেশের প্রকৃত ও পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠা, অর্থনীতি ও বাণিজ্য সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় চট্টগ্রামে স্থানান্তর, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বে-টার্মিনাল দ্রুত বাস্তবায়ন, আন্তর্জাতিক আর্থিক ও বাণিজ্যিক কেন্দ্র প্রতিষ্ঠাসহ ১২ দফা দাবি উত্থাপন করা হবে।
সচেতন চট্টলাবাসীর আহ্বায়ক মুনীর চৌধুরী ও সদস্য সচিব নোমান উল্লাহ বাহার চট্টগ্রামের সর্বস্তরের নাগরিক, ব্যবসায়ী, পেশাজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে কর্মসূচিতে উপস্থিত থেকে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন।