অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা প্রচারণার নিন্দা
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার গভীর উদ্বেগ ও দুঃখের বিষয়।
ছাত্রজীবন থেকেই তিনি গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করে আসছেন। রাজনৈতিক আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অটল থাকার কারণে অতীতের স্বৈরাচারী শাসনামলে তাঁকে নানা ধরনের বৈষম্য, বঞ্চনা ও পেশাগত প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে।
একজন মেধাবী, দক্ষ ও সৎ পুলিশ কর্মকর্তা হিসেবে দীর্ঘ কর্মজীবনে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তবুও বিভিন্ন সময় তিনি পদোন্নতি ও পেশাগত মূল্যায়নের ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছেন বলে সংশ্লিষ্ট মহলে আলোচিত। কর্মজীবনের উল্লেখযোগ্য একটি সময় তিনি পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও চ্যালেঞ্জপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করে রাষ্ট্র ও জনগণের প্রতি তাঁর দায়বদ্ধতা, সাহসিকতা এবং পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বর্তমানে তিনি সততা, দক্ষতা, মানবিকতা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ও শ্রদ্ধা অর্জন করেছেন। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবায় তাঁর নিষ্ঠাবান ভূমিকা সর্বমহলে প্রশংসিত।
ঠিক এমন সময়ে একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল তাঁর সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়, অনভিপ্রেত ও দায়িত্বজ্ঞানহীন।
ইতিহাস সাক্ষ্য দেয়, অপপ্রচার ও মিথ্যাচার কখনো সত্যকে পরাজিত করতে পারে না। সত্য, সততা ও কর্মই শেষ পর্যন্ত একজন মানুষের প্রকৃত পরিচয় তুলে ধরে। চট্টগ্রামের সচেতন চট্টলাবাসী এই উদ্দেশ্যপ্রণোদিত
অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই।
পাশাপাশি দেশবাসী ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানানো হচ্ছে—গুজব, বিভ্রান্তি ও অপতথ্যের ওপর নয়; বরং যাচাইকৃত তথ্য, সত্য এবং বাস্তবতার ভিত্তিতে বিষয়গুলো মূল্যায়ন করুন।
"সত্য, ন্যায় ও জনকল্যাণের পথে আমাদের অঙ্গীকার অবিচল।
মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে সত্যের বিজয় অনিবার্য।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ।"