সংকটময় পরিস্থিতিতে পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত, সাহস, দক্ষতা ও নেতৃত্বের প্রতীক নতুন দায়িত্বে ডিসি আমিরুল ইসলাম.
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাহসী, দক্ষ ও পেশাদার পুলিশ কর্মকর্তা উপ-পুলিশ কমিশনার (ডিসি) আমিরুল ইসলামকে উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) হিসেবে পদায়ন করা হয়েছে।
সিএমপি কমিশনারের স্বাক্ষরিত এক আদেশে জনস্বার্থে এ পদায়ন ও বদলির আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী নতুন দায়িত্বে তিনি সিএমপির সদস্যদের কল্যাণ, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম তদারকির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সিএমপির প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতেই এ পদায়ন করা হয়েছে।
ডিসি আমিরুল ইসলাম এর আগে সিএমপির বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করে প্রশাসনিক দক্ষতা, নেতৃত্বগুণ ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। দায়িত্ব পালনে তার সাহসী ভূমিকা ও বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণের কারণে তিনি পুলিশ বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে প্রশংসিত হয়েছেন।
বিশেষ করে বাকলিয়া এলাকায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগের ঘটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ, অভিযুক্তকে আইনের আওতায় আনা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে তার ভূমিকা ব্যাপকভাবে আলোচিত হয়।
এ ঘটনায় দায়িত্ব পালনকালে সংবাদকর্মী ও পুলিশ সদস্যদের নিরাপদ উদ্ধারে তিনি ঝুঁকি নিয়ে কার্যকর ভূমিকা পালন করেন বলে সংশ্লিষ্টরা জানান। সংকটময় মুহূর্তে একজন পুলিশ কর্মকর্তার যে সাহস, ধৈর্য, বিচক্ষণতা ও পেশাদারিত্ব প্রয়োজন—ডিসি আমিরুল ইসলাম তার দৃষ্টান্ত স্থাপন করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে সক্রিয় ও দায়িত্বশীল নেতৃত্বের প্রয়োজন। ডিসি আমিরুল ইসলামের কর্মদক্ষতা সেই নেতৃত্বের প্রতিফলন।
সিএমপির নতুন দায়িত্বে তার অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্ব প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।