• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
Headline
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে প্রকৌশলী বেলায়েত হোসেনের দায়িত্ব গ্রহণ সাহস, দক্ষতা ও নেতৃত্বের প্রতীক সিএমপি ডিসি (নর্থ) আমিরুল ইসলাম সাংবাদিক মুনীর চৌধুরীর নেতৃত্বে তীব্র আন্দোলনের মুখে পিছু হটল বিপিসি: পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানীর দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীকে ১২ দফা স্মারকলিপি দিল ‘সচেতন চট্টলাবাসী’. চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প সংক্রান্ত প্রতিবেদনের প্রতিবাদ: সচেতন নাগরিকবৃন্দের বক্তব্য. আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন : প্রধানমন্ত্রীকে ‘সচেতন চট্টলাবাসী’র ধন্যবাদ. চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত এমপি মোহাম্মদ আবু সুফিয়ানকে মন্ত্রিসভায় দেখতে চায় এলাকাবাসী পুলিশের সুখ দুঃখ – বাংলাদেশ পুলিশের অদৃশ্য জীবন দায়িত্বের পাহাড়ে নুয়ে পড়া এক জীবন:পুলিশের অদৃশ্য বাস্তবতা. প্রতিবাদলিপি- চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ আওয়ামী আমলের ‘একচেটিয়া নিয়ন্ত্রক’ বন্দরখেকো মাফিয়া এখন ‘দেশপ্রেমিক বিনিয়োগকারী-নেপথ্যে দুই এমপির নতুন সিন্ডিকেট! পুলিশের সুখ দুঃখ – পুলিশের নন-ক্যাডার ও ক্যাডার কাঠামোর বৈষম্য:পদোন্নতি জটিলতা ও গ্রেড ব্যবধান ঘিরে পুলিশের অভ্যন্তরে অসন্তোষ.

লাভ বাংলাদেশ পার্টির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান

Reporter Name / ৮৩ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

লাভ বাংলাদেশ পার্টির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান

দেশপ্রেম, মানবিক রাষ্ট্রচিন্তা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে চট্টগ্রামে লাভ বাংলাদেশ পার্টির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা সুশাসন, নৈতিক নেতৃত্ব ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
শুক্রবার (১৫ মে) বিকেল ৪টায় নগরের কাজির দেউরিস্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাব-৩১ হলে চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আবু হুরায়রা।
চট্টগ্রাম মহানগর সভাপতি আবদুল্লাহ মজুমদারের সভাপতিত্বে এবং মহানগর সম্পাদক শাহজালালের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য সেলিম উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংবাদিক ও নজরুল গবেষক ওচমান জাহাঙ্গীর, চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মুনীর চৌধুরী এবং লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের চিফ কো-অর্ডিনেটর আ ন ম তাজওয়ার আলম। অতিথি আলোচক ছিলেন দি ডেইলি ট্যুরিস্ট-এর ডেপুটি এডিটর কামাল উদ্দিন।
বক্তব্যে আ ন ম তাজওয়ার আলম বলেন, মানবিক ও জনকল্যাণমূলক স্বপ্ন নিয়ে “লাভ বাংলাদেশ” প্রথমে একটি সামাজিক উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তীতে তা “লাভ বাংলাদেশ ফাউন্ডেশন”-এ রূপ নেয় এবং জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রচিন্তার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় “লাভ বাংলাদেশ পার্টি”।
প্রধান অতিথির বক্তব্যে লাভ বাংলাদেশ পার্টির চেয়ারম্যান ও বর্ষীয়ান সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী বলেন, “দেশের মানুষ আজ প্রকৃত গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। বিভাজন, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির সংস্কৃতি সমাজকে গভীর সংকটে ফেলেছে।”
তিনি আরও বলেন, “যে রাজনীতি মানুষের মৌলিক অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে পারে না, সেই রাজনীতি কেবল ক্ষমতার প্রতীকে পরিণত হয়।”
সভাপতির বক্তব্যে আবদুল্লাহ মজুমদার বলেন, “সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়াই আমাদের রাজনৈতিক অঙ্গীকার। বৈষম্যহীন, মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জনতার ঐক্যের প্রধান সমন্বয়কারী আবদুল্লাহ আল মামুন, সাংবাদিক তুষার মুজিব, সাংবাদিক আমির হোসেন, মাওলানা নুর মোহাম্মদ, মিনহাজুল আবেদীন, জাহাঙ্গীর আলম ও দীন মোহাম্মদ রাব্বানীসহ অনেকে।
এছাড়া অনুষ্ঠানে দৈনিক আমাদের বাংলার ব্যুরো প্রধান মো.তারেকুল ইসলাম, প্রবীণ সাংবাদিক আ ফ ম বোরহান, সমাজকর্মী দিলরুবা শরিফ, শিশুসাহিত্যিক মোস্তফা হায়দার, কবি-সম্পাদক শওকত এয়াকুব, ছড়াকার শফিকুল ইসলাম সবুজ, সাংবাদিক ইমরান সোহেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দলটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পরে অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
“প্রেস রিলিজ ‘


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা