জনস্বার্থে জরুরি সেবা ৯৯৯ ও ১০৬ সচেতনতা কার্যক্রমের উদ্বোধন:চট্টগ্রাম রেডিসন ব্লুতে মুনীর চৌধুরী প্রাইভেট ডিটেকটিভ এর ব্যতিক্রমী আয়োজন.
নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম
জনসচেতনতা বৃদ্ধি, জরুরি মুহূর্তে দ্রুত সেবা নিশ্চিতকরণ এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রামের অভিজাত রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হয়েছে “জরুরি সেবা ৯৯৯ ও দুর্নীতি প্রতিরোধে ১০৬” শীর্ষক সচেতনতামূলক উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠানের আয়োজন করে মুনীর চৌধুরী প্রাইভেট ডিটেকটিভ লিমিটেড। ( অপরাধ ও দুর্নীতি দমনে সরকার ও জনগনকে সহায়তায় আমাদের লক্ষ্য)
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক, চ্যানেল এস এর আবাসিক সম্পাদক ও আন্তর্জাতিক মিডিয়া ব্যাক্তিত্ব, এবং প্রাইভেট ডিটেকটিভ ব্যক্তিত্ব মুনীর চৌধুরী।
প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার সালাউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ, তরুণ সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী, সচেতন নাগরিক এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং দুর্নীতির বিরুদ্ধে তথ্য প্রদান ও নাগরিক দায়িত্ব পালনে জরুরি সেবা “৯৯৯” এবং দুদকের “১০৬” হটলাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সভাপতির বক্তব্যে মুনীর চৌধুরী বলেন,
“দেশকে অপরাধ ও দুর্নীতিমুক্ত রাখতে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও সচেতন ও সক্রিয় হতে হবে। জরুরি মুহূর্তে ৯৯৯-এ ফোন করে মানুষ তাৎক্ষণিক সহায়তা পাচ্ছে এবং ১০৬ নম্বরে অভিযোগ দিয়ে দুর্নীতির বিরুদ্ধে নাগরিক দায়িত্ব পালন করতে পারছে।”
তিনি আরও বলেন,
“মুনীর চৌধুরী প্রাইভেট ডিটেকটিভ লিমিটেড দীর্ঘদিন ধরে জনগণকে অপরাধ ও দুর্নীতি থেকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই আমাদের অন্যতম উদ্দেশ্য।”
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার সালাউদ্দিন আহমেদ বলেন,
“দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুধু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের একার দায়িত্ব নয়। জনগণের অংশগ্রহণ ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয়। সচেতনতা সৃষ্টি ও তথ্যভিত্তিক সহযোগিতা সমাজকে পরিবর্তনের পথে এগিয়ে নিতে পারে।”
মুনীর চৌধুরী প্রাইভেট ডিটেকটিভ এর ব্যতিক্রমী আয়োজন. সমাজে অপরাধ ও দুর্নীতি দমনে সক্রিয় রাখছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং জরুরি সেবা ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়। তরুণদের উদ্দেশ্যে বক্তারা সামাজিক দায়িত্ববোধ, নৈতিকতা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা জনস্বার্থে সচেতনতামূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
অপরাধ ও দুর্নীতি দমনে সচেতনতা বৃদ্ধি করতে ‘জানতে চাই জানাতে চাই’ অনুষ্ঠানের আয়োজন
বিস্তারিত জানতে-
📧 mchypd@gmail.com
🌐https://jantechaijanatechai.com
মুনীর চৌধুরী প্রাইভেট ডিটেকটিভ লিমিটেড
Mounir Chowdhury Private Detective Ltd.
( দুর্নীতি ও অপরাধ দমনে জনগণ ও সরকারকে সহায়তায় আমাদের লক্ষ্য)
[Government Regard Of Bangladesh]
জাতীয় সংসদের গেজেট সুরক্ষা প্রদান ৭নং আইন ২০১১ এবংবিধিমালা ২০১৭-এর আওতায় জনস্বার্থে তথ্য প্রকাশকারী.