• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
Headline
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে প্রকৌশলী বেলায়েত হোসেনের দায়িত্ব গ্রহণ সাহস, দক্ষতা ও নেতৃত্বের প্রতীক সিএমপি ডিসি (নর্থ) আমিরুল ইসলাম সাংবাদিক মুনীর চৌধুরীর নেতৃত্বে তীব্র আন্দোলনের মুখে পিছু হটল বিপিসি: পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানীর দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীকে ১২ দফা স্মারকলিপি দিল ‘সচেতন চট্টলাবাসী’. চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প সংক্রান্ত প্রতিবেদনের প্রতিবাদ: সচেতন নাগরিকবৃন্দের বক্তব্য. আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন : প্রধানমন্ত্রীকে ‘সচেতন চট্টলাবাসী’র ধন্যবাদ. চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত এমপি মোহাম্মদ আবু সুফিয়ানকে মন্ত্রিসভায় দেখতে চায় এলাকাবাসী পুলিশের সুখ দুঃখ – বাংলাদেশ পুলিশের অদৃশ্য জীবন দায়িত্বের পাহাড়ে নুয়ে পড়া এক জীবন:পুলিশের অদৃশ্য বাস্তবতা. প্রতিবাদলিপি- চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ আওয়ামী আমলের ‘একচেটিয়া নিয়ন্ত্রক’ বন্দরখেকো মাফিয়া এখন ‘দেশপ্রেমিক বিনিয়োগকারী-নেপথ্যে দুই এমপির নতুন সিন্ডিকেট! পুলিশের সুখ দুঃখ – পুলিশের নন-ক্যাডার ও ক্যাডার কাঠামোর বৈষম্য:পদোন্নতি জটিলতা ও গ্রেড ব্যবধান ঘিরে পুলিশের অভ্যন্তরে অসন্তোষ.

দুর্নীতি ও অপরাধমুক্ত আগামীর মানবিক বাংলাদেশ বিনির্মাণে:দিনরাত স্বেচ্ছাশ্রম দিচ্ছেন সাংবাদিক মুনীর চৌধুরী

Reporter Name / ১৩০ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

দুর্নীতি ও অপরাধমুক্ত আগামীর মানবিক বাংলাদেশ বিনির্মাণে
:দিনরাত স্বেচ্ছাশ্রম দিচ্ছেন সাংবাদিক মুনীর চৌধুরী.

আরমান তালুকদার –
দুর্নীতি, অপরাধ ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আন্তর্জাতিক মিডিয়া ব্যাক্তিত্ব, বিশিষ্ট সাংবাদিক মুনীর চৌধুরী। তার প্রতিষ্ঠিত মুনীর চৌধুরী প্রাইভেট ডিটেকটিভ লিমিটেড এর উদ্যোগে দেশ ও জাতির কল্যাণে তিনি প্রতিদিন গড়ে ১৪ থেকে ১৫ ঘণ্টা স্বেচ্ছাশ্রম দিচ্ছেন।
সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে থাকা দুর্নীতি, অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে তার এই ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। অনুসন্ধানী সাংবাদিকতার দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি দেশের বিভিন্ন অঞ্চলে নাগরিক অধিকার রক্ষা, অপরাধের উৎস অনুসন্ধান, দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা জোরদারে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন।
জানা গেছে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বৈষম্যহীন, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই তিনি নিজের সময় ও শ্রম স্বেচ্ছায় সমাজসেবামূলক কাজে উৎসর্গ করেছেন। স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন অনিয়ম ও অপরাধের তথ্য সংগ্রহ, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক জবাবদিহিতা প্রতিষ্ঠায় তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন।
তার এই স্বেচ্ছাশ্রমের অন্যতম লক্ষ্য হচ্ছে—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্যগত সহায়তা প্রদান, তরুণ সমাজকে অপরাধ ও মাদকবিরোধী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা, সাধারণ মানুষের মাঝে আইনি সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জনসম্পৃক্ত উদ্যোগকে শক্তিশালী করা।
এ বিষয়ে সাংবাদিক মুনীর চৌধুরী বলেন,
“দুর্নীতি ও অপরাধ বাংলাদেশের অন্যতম বড় সমস্যা। শুধু সরকারের একার পক্ষে এই ব্যাধি দূর করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন নাগরিক সচেতনতা, সামাজিক প্রতিরোধ এবং বেসরকারি উদ্যোগের সমন্বিত ভূমিকা। একটি মানবিক, নিরাপদ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই আমি প্রতিদিন ১৪-১৫ ঘণ্টা স্বেচ্ছাশ্রম দিচ্ছি। দেশ ও মানুষের কল্যাণে আমৃত্যু এই লড়াই চালিয়ে যেতে চাই।”
সমাজ বিশ্লেষক ও অপরাধ বিশেষজ্ঞদের মতে, মুনীর চৌধুরী প্রাইভেট ডিটেকটিভ লিমিটেড–এর মতো জনসচেতনতামূলক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হতে পারে। তারা মনে করেন, নাগরিক অংশগ্রহণ ও সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি পেলে অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে জনমত আরও শক্তিশালী হবে।
বিশিষ্টজনরা সমাজ সংস্কার ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে দেশের অন্যান্য পেশাজীবীদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা