প্রেস বিজ্ঞপ্তি
বিপিসি কার্যালয় ঢাকা স্থানান্তরের পাঁয়তারার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মানববন্ধন ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদানের ঘোষণা.
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর প্রধান কার্যালয় চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তরের প্রশাসনিক পাঁয়তারা ও ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে এক বিশাল বিক্ষোভ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
‘সচেতন চট্টলাবাসী’ এবং চট্টগ্রামের ব্যবসায়ী ও সুশীল সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি আগামী ৪ জুন ২০২৬, বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে।
মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল চট্টগ্রামের জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করবেন।
আয়োজক কমিটির নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, চট্টগ্রামে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর আধুনিক নিজস্ব ভবন প্রস্তুত থাকা সত্ত্বেও সেটি পূর্ণাঙ্গভাবে চালু না করে ‘লিয়াজোঁ অফিস’-এর আড়ালে পুরো কার্যালয় ঢাকায় সরিয়ে নেওয়ার অপচেষ্টা চলছে। এটি চট্টগ্রামের ‘বাণিজ্যিক রাজধানী’ মর্যাদার ওপর চরম আঘাত এবং সুস্পষ্ট আঞ্চলিক বৈষম্যের বহিঃপ্রকাশ।
বিবৃতিতে আরও বলা হয়, অতীতেও একের পর এক ব্যাংক, বীমা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তরের মাধ্যমে দেশের প্রধান বন্দরনগরীকে পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছে।
এবার বিপিসিকে সরিয়ে নেওয়ার যেকোনো আত্মঘাতী সিদ্ধান্ত চট্টগ্রামের জনগণ কোনোভাবেই মেনে নেবে না এবং সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে এই অপচেষ্টা প্রতিহত করা হবে।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে চট্টগ্রামের ব্যবসায়ী, সাংবাদিক, আইনজীবী, ছাত্র-জনতা ও সচেতন নাগরিক সমাজের সর্বস্তরের মানুষকে যথাসময়ে উপস্থিত থেকে সংহতি প্রকাশের জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
যোগাযোগ ও সৌজন্যে:
সচেতন চট্টলাবাসী’র পক্ষে
মুনীর চৌধুরী
সাংবাদিক, সংগঠক ও সমাজসংষ্কারক।
বিস্তারিত জানতে-
🌐https://jantechaijanatechai.com
📧 mchypd@gmail.com
মুনীর চৌধুরী প্রাইভেট ডিটেকটিভ লিমিটেড
Mounir Chowdhury Private Detective Ltd.
( দুর্নীতি ও অপরাধ দমনে জনগণ ও সরকারকে সহায়তায় আমাদের লক্ষ্য)
[Government Regard Of Bangladesh]
জাতীয় সংসদের গেজেট সুরক্ষা প্রদান ৭নং আইন ২০১১ এবং বিধিমালা ২০১৭-এর আওতায় জনস্বার্থে তথ্য প্রকাশকারী.