• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
Headline
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে প্রকৌশলী বেলায়েত হোসেনের দায়িত্ব গ্রহণ সাহস, দক্ষতা ও নেতৃত্বের প্রতীক সিএমপি ডিসি (নর্থ) আমিরুল ইসলাম সাংবাদিক মুনীর চৌধুরীর নেতৃত্বে তীব্র আন্দোলনের মুখে পিছু হটল বিপিসি: পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানীর দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীকে ১২ দফা স্মারকলিপি দিল ‘সচেতন চট্টলাবাসী’. চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প সংক্রান্ত প্রতিবেদনের প্রতিবাদ: সচেতন নাগরিকবৃন্দের বক্তব্য. আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন : প্রধানমন্ত্রীকে ‘সচেতন চট্টলাবাসী’র ধন্যবাদ. চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত এমপি মোহাম্মদ আবু সুফিয়ানকে মন্ত্রিসভায় দেখতে চায় এলাকাবাসী পুলিশের সুখ দুঃখ – বাংলাদেশ পুলিশের অদৃশ্য জীবন দায়িত্বের পাহাড়ে নুয়ে পড়া এক জীবন:পুলিশের অদৃশ্য বাস্তবতা. প্রতিবাদলিপি- চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ আওয়ামী আমলের ‘একচেটিয়া নিয়ন্ত্রক’ বন্দরখেকো মাফিয়া এখন ‘দেশপ্রেমিক বিনিয়োগকারী-নেপথ্যে দুই এমপির নতুন সিন্ডিকেট! পুলিশের সুখ দুঃখ – পুলিশের নন-ক্যাডার ও ক্যাডার কাঠামোর বৈষম্য:পদোন্নতি জটিলতা ও গ্রেড ব্যবধান ঘিরে পুলিশের অভ্যন্তরে অসন্তোষ.

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীতে রূপ দেওয়া প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা: বিপিসি সরানোর পায়তারার প্রতিবাদে ৭জুন চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘সচেতন চট্টলাবাসী’র মানববন্ধন.

Reporter Name / ৯০ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীতে রূপ দেওয়া প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা: বিপিসি সরানোর পায়তারার প্রতিবাদে ৭জুন চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘সচেতন চট্টলাবাসী’র মানববন্ধন.

বিপিসি কার্যালয় ঢাকায় স্থানান্তরের চক্রান্তের প্রতিবাদে ৭ জুন চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘সচেতন চট্টলাবাসী’র মানববন্ধন।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানের জনসভায় চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার বিষয়ে নির্বাচনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার জন্য প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ঘোষণা ছিল।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) প্রধান কার্যালয় চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তরের চক্রান্তের প্রতিবাদে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে নাগরিক সংগঠন “সচেতন চট্টলাবাসী”।
সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং জ্বালানি খাতের অন্যতম প্রধান অবকাঠামো বিপিসির প্রধান কার্যালয় চট্টগ্রামে থাকা যৌক্তিক ও সময়োপযোগী। এটি ঢাকায় স্থানান্তরের উদ্যোগ চট্টগ্রামের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং আঞ্চলিক স্বার্থবিরোধী ষড়যন্ত্রের অংশ।
বিপিসির প্রধান কার্যালয় ঢাকায় স্থানান্তরের এই প্রশাসনিক ষড়যন্ত্র ও বৈষম্যের পাঁয়তারার প্রতিবাদে আগামী ৭ জুন ২০২৬ ইং, রবিবার, বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেছে নাগরিক উন্নয়ন সংগঠন “সচেতন চট্টলাবাসী”।
মানববন্ধন শেষে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
চট্টগ্রামের স্বার্থ রক্ষা ও সকল বৈষম্যমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে মানববন্ধনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
যোগাযোগ ও সৌজন্যে:
সচেতন চট্টলাবাসী’র পক্ষে-
মুনীর চৌধুরী

নোমান উল্লাহ বাহার
📧 Email: mchypd@gmail.com
🌐 Website: https://jantechaijanatechai.com


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা