• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
Headline
বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামেও কৃত্রিম বুদ্ধিমত্তার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর জোর দাবি।”সচেতন চট্টল্লাবাসী’ -স্বরাষ্ট মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা। চট্টগ্রামের ম্যারাথনে উজ্জ্বল সাফল্য, প্রথম স্থান অর্জন করলেন সাংবাদিক নেতা ওসমান গনি মনসুর কন্যা ডা. নওরীন জাহান রাহি। মানবিক সংগঠন “হাসি”র দীর্ঘ পথচলা: অসহায় মানুষের পাশে এক উজ্জ্বল নাম সচেতন চট্টলাবাসী’র আন্দোলনের মুখে বিপিসির প্রধান কার্যালয় চট্টগ্রামেই থাকছে, ৭ জুনের মানববন্ধন স্থগিত. অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা, গ্রেড-১ পদে উন্নীত ২ চমেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য হলেন ডা. কামরুন নাহার দস্তগীর মানহানিকর ও বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে আইনি নোটিশ প্রদান:মুন্সি নেছারের একাধিক বার মুচলেকা দিয়ে প্রতারণা- সৃষ্টি সুখের উজানে… আব্দুল্লাহ্ আল মাহমুদ সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ০২জন আসামী গ্রেফতার বিদ্যুতের মূল্যবৃদ্ধি: গ্রাহকদের ওপর বাড়তি চাপ, জনজীবনে নেমে আসছে নতুন সংকট

অর্থমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়ে ‘সচেতন চট্টলাবাসী’র ৭ জুন চট্টগ্রাম প্রেসক্লাব মানববন্ধন স্থগিত.

Reporter Name / ৩৬ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

অর্থমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়ে ‘সচেতন চট্টলাবাসী’র ৭ জুন চট্টগ্রাম প্রেসক্লাব মানববন্ধন স্থগিত.

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর প্রধান কার্যালয় ঢাকা স্থানান্তর না করে চট্টগ্রামেই বহাল রাখার স্পষ্ট ঘোষণা দেওয়ায় মাননীয় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ‘সচেতন চট্টলাবাসী’। মন্ত্রীর এই সুস্পষ্ট আশ্বাসের পরিপ্রেক্ষিতে আগামী ৭ জুন ২০২৬, বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।
আজ এক যৌথ বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী এবং প্রধান সমুদ্রবন্দর। বিপিসির মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় চট্টগ্রামে থাকা অত্যন্ত যৌক্তিক। দীর্ঘদিন ধরে কার্যালয়টি ঢাকায় স্থানান্তরের বিভিন্ন উদ্যোগ চট্টগ্রামের সর্বস্তরের মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছিল।
নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম চেম্বারের নেতাদের সঙ্গে বৈঠকে মাননীয় অর্থ ও পরিকল্পনামন্ত্রীর দেওয়া ঘোষণা চট্টগ্রামের মানুষের ন্যায্য দাবির প্রতি সম্মান প্রদর্শনের উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর এই অবস্থানকে স্বাগত জানিয়ে ৭ জুনের মানববন্ধন কর্মসূচি স্থগিত করা হলো।
তবে চট্টগ্রামের বাণিজ্যিক গুরুত্ব অক্ষুণ্ণ রাখা এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণের স্বার্থে বাকলিয়ায় বরাদ্দকৃত জমিতে দ্রুত বিপিসির নিজস্ব আধুনিক স্থায়ী ভবন নির্মাণের দাবি জানানো হয়।
ধন্যবাদান্তে-
মুনীর চৌধুরী
আহ্বায়ক
সচেতন চট্টলাবাসী।
২। নোমান উল্লাহ বাহার
সদস্য সচিব
সচেতন চট্টলাবাসী।
📧 Email: mchypd@gmail.com
🌐 Website: https://jantechaijanatechai.com


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা