চমেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য হলেন ডা. কামরুন নাহার দস্তগীর
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক)-এর ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়ায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ডা. কামরুন নাহার দস্তগীরকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, চিকিৎসক, পেশাজীবী ও সুধী মহল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
ডা. কামরুন নাহার দস্তগীর দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা, নারী ও শিশু স্বাস্থ্যসেবা এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে চট্টগ্রামের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তিনি একজন খ্যাতিমান স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত। বর্তমানে তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং হাসপাতালের সার্বিক উন্নয়ন, আধুনিকায়ন ও সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক ডেপুটি মেয়র, বিশিষ্ট সমাজসেবক ও জননেতা মরহুম আলহাজ্ব দস্তগীর চৌধুরীর সহধর্মিণী। স্বামীর জনসেবামূলক আদর্শ ও মানবিক মূল্যবোধকে ধারণ করে তিনি সমাজের বিভিন্ন স্তরের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মনে করেন, চমেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটিতে তাঁর অন্তর্ভুক্তি হাসপাতালের সেবার মানোন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং জনস্বাস্থ্য খাতের বিভিন্ন ইতিবাচক উদ্যোগ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।
চট্টগ্রামের সচেতন নাগরিকদের অনেকেই মনে করেন, চিকিৎসা, সমাজসেবা ও সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে ডা. কামরুন নাহার দস্তগীর ভবিষ্যতেও বৃহত্তর জনকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।
চমেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ আন্তরিক অভিনন্দন জানিয়ে তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।