• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Headline
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে প্রকৌশলী বেলায়েত হোসেনের দায়িত্ব গ্রহণ সাহস, দক্ষতা ও নেতৃত্বের প্রতীক সিএমপি ডিসি (নর্থ) আমিরুল ইসলাম সাংবাদিক মুনীর চৌধুরীর নেতৃত্বে তীব্র আন্দোলনের মুখে পিছু হটল বিপিসি: পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানীর দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীকে ১২ দফা স্মারকলিপি দিল ‘সচেতন চট্টলাবাসী’. চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প সংক্রান্ত প্রতিবেদনের প্রতিবাদ: সচেতন নাগরিকবৃন্দের বক্তব্য. আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন : প্রধানমন্ত্রীকে ‘সচেতন চট্টলাবাসী’র ধন্যবাদ. চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত এমপি মোহাম্মদ আবু সুফিয়ানকে মন্ত্রিসভায় দেখতে চায় এলাকাবাসী পুলিশের সুখ দুঃখ – বাংলাদেশ পুলিশের অদৃশ্য জীবন দায়িত্বের পাহাড়ে নুয়ে পড়া এক জীবন:পুলিশের অদৃশ্য বাস্তবতা. প্রতিবাদলিপি- চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ আওয়ামী আমলের ‘একচেটিয়া নিয়ন্ত্রক’ বন্দরখেকো মাফিয়া এখন ‘দেশপ্রেমিক বিনিয়োগকারী-নেপথ্যে দুই এমপির নতুন সিন্ডিকেট! পুলিশের সুখ দুঃখ – পুলিশের নন-ক্যাডার ও ক্যাডার কাঠামোর বৈষম্য:পদোন্নতি জটিলতা ও গ্রেড ব্যবধান ঘিরে পুলিশের অভ্যন্তরে অসন্তোষ.

দুর্দিনের কাণ্ডারি ও রাজপথের লড়াকু সৈনিক আবুল হাসেম বক্কর কে চসিকের মেয়র প্রার্থী হিসেবে দেখতে চাই” এলাকাবাসী.

Reporter Name / ১৮২ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

দুর্দিনের কাণ্ডারি ও রাজপথের লড়াকু সৈনিক আবুল হাসেম বক্কর চসিকের মেয়র প্রার্থী হিসেবে দেখতে চাই” এলাকাবাসী.

বিশেষ প্রতিনিধি –
দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রাম, কারাবরণ ও নানা নির্যাতনের মধ্য দিয়ে দলের জন্য কাজ করে যাওয়া চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক -কে আগামী চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দেখতে চান বলে মত প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
তাদের দাবি, দলের দুঃসময়ে রাজপথের আন্দোলন, মিছিল-মিটিং এবং গণতান্ত্রিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের কারণে বারবার নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন এই ত্যাগী নেতা। বিভিন্ন সময়ে তিনি কারাবরণ করেছেন এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বলেও নেতাকর্মীরা উল্লেখ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক অস্থিরতার সময়ে তার বাসভবন ঘেরাও এবং আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ঘটনাও ঘটেছিল। এক পর্যায়ে ভবন থেকে পড়ে গুরুতর আহত হন তিনি, যার ফলে তার শরীরের বিভিন্ন হাড় ভেঙে যায় বলে তার ঘনিষ্ঠজনরা জানান।
এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে চট্টগ্রামের রাজনীতি, সামাজিক কর্মকাণ্ড এবং জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রেখে আসছেন আবুল হাসেম বক্কর। তাই আগামী চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে তাকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হলে সাধারণ মানুষের ব্যাপক সমর্থন পাবেন বলে তারা মনে করেন।
এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, “দলের কঠিন সময়ে যারা রাজপথে ছিলেন, তাদের যথাযথ মূল্যায়ন হওয়া প্রয়োজন। আবুল হাসেম বক্কর একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। আমরা তাকে আগামী সিটি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখতে চাই।”
রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করেন, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে আবুল হাসেম বক্কর চট্টগ্রামের রাজনীতিতে একটি পরিচিত নাম। ফলে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে তার নাম ইতোমধ্যে আলোচনায় এসেছে।
একটি সমৃদ্ধ ও পরিকল্পিত চট্টগ্রাম নগরী গড়তে এবং সাধারণ জনগণের প্রত্যাশা পূরণে তাঁর মতো সৎ ও মাঠপর্যায়ের কর্মীবান্ধব নেতার কোনো বিকল্প নেই। দলীয় হাই কমান্ড ও নীতিপ্রণেতারা তৃণমূলের এই আকুল আবেদনকে মূল্যায়ন করবেন এবং যোগ্য প্রার্থীকে বেছে নেবেন—এটাই চট্টগ্রামবাসীর প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা