• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
Headline
কর্ণফুলী থানার নতুন ওসি ইখতিয়ার উদ্দিন: সিএমপিতে রদবদল অবদমিত চাটগাঁর অর্থনৈতিক ফুসফুস রক্ষা: বিপিসি আন্দোলনে সাংবাদিক মুনীর চৌধুরীর আপসহীন লড়াই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে প্রকৌশলী বেলায়েত হোসেনের দায়িত্ব গ্রহণ সাহস, দক্ষতা ও নেতৃত্বের প্রতীক সিএমপি ডিসি (নর্থ) আমিরুল ইসলাম সাংবাদিক মুনীর চৌধুরীর নেতৃত্বে তীব্র আন্দোলনের মুখে পিছু হটল বিপিসি: পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানীর দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীকে ১২ দফা স্মারকলিপি দিল ‘সচেতন চট্টলাবাসী’. চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প সংক্রান্ত প্রতিবেদনের প্রতিবাদ: সচেতন নাগরিকবৃন্দের বক্তব্য. আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন : প্রধানমন্ত্রীকে ‘সচেতন চট্টলাবাসী’র ধন্যবাদ. চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত এমপি মোহাম্মদ আবু সুফিয়ানকে মন্ত্রিসভায় দেখতে চায় এলাকাবাসী পুলিশের সুখ দুঃখ – বাংলাদেশ পুলিশের অদৃশ্য জীবন দায়িত্বের পাহাড়ে নুয়ে পড়া এক জীবন:পুলিশের অদৃশ্য বাস্তবতা. প্রতিবাদলিপি- চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ

কর্ণফুলী থানার নতুন ওসি ইখতিয়ার উদ্দিন: সিএমপিতে রদবদল

Reporter Name / ৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

কর্ণফুলী থানার নতুন ওসি ইখতিয়ার উদ্দিন: সিএমপিতে রদবদল

স্টাফ রিপোর্টার-
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) বড় ধরনের রদবদল করা হয়েছে। সিএমপির কাউন্টার টেররিজম (সিটি) ইউনিটের নিরস্ত্র পুলিশ পরিদর্শক ইখতিয়ার উদ্দিনকে কর্ণফুলী থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
আজ ১৮ জুন ২০২৬ (বৃহস্পতিবার) সিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই বদলি ও পদায়নের তথ্য নিশ্চিত করা হয়। পুলিশ প্রশাসন জানিয়েছে, নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।
নবনিযুক্ত ওসি ইখতিয়ার উদ্দিন বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন অত্যন্ত দক্ষ, চৌকস এবং সুনামধন্য কর্মকর্তা হিসেবে পরিচিত। এর আগে তিনি সিএমপির বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। বাকলিয়া থানায় থাকাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিয়ে তিনি ব্যাপক প্রশংসিত হন। পরবর্তীতে তাকে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটে বদলি করা হয়েছিল, যেখানে তিনি অত্যন্ত সফলতার সাথে কাজ করেন।
নতুন কর্মস্থল কর্ণফুলী থানায় যোগদানের পর মাদক চোরাচালান রোধ, কিশোর গ্যাং দমন এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা করাই তার মূল লক্ষ্য হবে বলে জানা গেছে। একজন সৎ ও দক্ষ কর্মকর্তা হিসেবে কর্ণফুলী থানার সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা বিধানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
একই আদেশে সিএমপির সদরঘাট থানাসহ বেশ কয়েকটি পদেও রদবদল করা হয়েছে। সদরঘাট থানার বর্তমান ওসি কাজী মো. মাহফুজ হাসান সিদ্দিকীকে ডিবি বন্দরে বদলি করে তার স্থলে সিএমপির এস্টেট অ্যান্ড বিল্ডিং শাখার পরিদর্শক মোহাম্মদ শরীফকে নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া পরিদর্শক নুর আহমদকে কাউন্টার টেররিজম ইউনিটে এবং লাইনওয়ারের পুলিশ পরিদর্শক হাছান আকতার আহমেদকে ডিবি উত্তরে বদলি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা