• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
Headline
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে প্রকৌশলী বেলায়েত হোসেনের দায়িত্ব গ্রহণ সাহস, দক্ষতা ও নেতৃত্বের প্রতীক সিএমপি ডিসি (নর্থ) আমিরুল ইসলাম সাংবাদিক মুনীর চৌধুরীর নেতৃত্বে তীব্র আন্দোলনের মুখে পিছু হটল বিপিসি: পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানীর দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীকে ১২ দফা স্মারকলিপি দিল ‘সচেতন চট্টলাবাসী’. চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প সংক্রান্ত প্রতিবেদনের প্রতিবাদ: সচেতন নাগরিকবৃন্দের বক্তব্য. আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন : প্রধানমন্ত্রীকে ‘সচেতন চট্টলাবাসী’র ধন্যবাদ. চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত এমপি মোহাম্মদ আবু সুফিয়ানকে মন্ত্রিসভায় দেখতে চায় এলাকাবাসী পুলিশের সুখ দুঃখ – বাংলাদেশ পুলিশের অদৃশ্য জীবন দায়িত্বের পাহাড়ে নুয়ে পড়া এক জীবন:পুলিশের অদৃশ্য বাস্তবতা. প্রতিবাদলিপি- চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ আওয়ামী আমলের ‘একচেটিয়া নিয়ন্ত্রক’ বন্দরখেকো মাফিয়া এখন ‘দেশপ্রেমিক বিনিয়োগকারী-নেপথ্যে দুই এমপির নতুন সিন্ডিকেট! পুলিশের সুখ দুঃখ – পুলিশের নন-ক্যাডার ও ক্যাডার কাঠামোর বৈষম্য:পদোন্নতি জটিলতা ও গ্রেড ব্যবধান ঘিরে পুলিশের অভ্যন্তরে অসন্তোষ.

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা বাকলিয়া থানার ওসির : পশ্চিম বাকলিয়া সমাজ কমিটির মতবিনিময় সভায়।

Reporter Name / ৯৪ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা বাকলিয়া থানার ওসির:পশ্চিম বাকলিয়া সমাজ কমিটির মতবিনিময় সভায়।

বাকলিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে অপরাধীদের দমনে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন চট্টগ্রামের বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান। গত শনিবার বিকেলে পশ্চিম বাকলিয়া (আংশিক) সমাজ কমিটির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
সভায় ওসি মোহাম্মদ সোলাইমান অপরাধীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “মাদক, সন্ত্রাস কিংবা চাঁদাবাজিতে যুক্ত ব্যক্তি যে-ই হোক না কেন, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। অপরাধী কোনো দলের বা গোষ্ঠীর আশ্রয়-প্রশ্রয় পাবে না। অপরাধ দমনের ক্ষেত্রে কোনো অপরাধীর রাজনৈতিক বা দলীয় পরিচয় বিবেচনা করা হবে না।”
তিনি আরও জোর দিয়ে বলেন, “একটি নিরাপদ ও শান্তিময় সমাজ গঠন করতে হলে পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে হবে। কোনো প্রভাবশালী মহলের চাপের কাছে নতি স্বীকার না করে পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করবে। জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন যেকোনো অনৈতিক বা অপরাধমূলক কাজ কঠোর হস্তে দমন করা হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাধারণ জনগণকে সাথে নিয়ে পুলিশ চব্বিশ ঘণ্টা কাজ করতে প্রস্তুত।” মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের অনতিবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে তিনি সমাজকে কলঙ্কমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
পশ্চিম বাকলিয়া (আংশিক) সমাজ কমিটির সভাপতি মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহেদ হোসেনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজ কমিটির সেক্রেটারি আলহাজ্ব সিরাজ মিয়া খন্দকার, সমাজসেবক মো: আলী শাহীন, উপদেষ্টা মনজুর হোসেন এবং আলহাজ্ব হাসান নেওয়াজ প্রমুখ। সভায় বক্তারা বাকলিয়া এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় এবং অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশের এই কঠোর অবস্থানকে স্বাগত জানান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা