• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
Headline
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে প্রকৌশলী বেলায়েত হোসেনের দায়িত্ব গ্রহণ সাহস, দক্ষতা ও নেতৃত্বের প্রতীক সিএমপি ডিসি (নর্থ) আমিরুল ইসলাম সাংবাদিক মুনীর চৌধুরীর নেতৃত্বে তীব্র আন্দোলনের মুখে পিছু হটল বিপিসি: পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানীর দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীকে ১২ দফা স্মারকলিপি দিল ‘সচেতন চট্টলাবাসী’. চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প সংক্রান্ত প্রতিবেদনের প্রতিবাদ: সচেতন নাগরিকবৃন্দের বক্তব্য. আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন : প্রধানমন্ত্রীকে ‘সচেতন চট্টলাবাসী’র ধন্যবাদ. চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত এমপি মোহাম্মদ আবু সুফিয়ানকে মন্ত্রিসভায় দেখতে চায় এলাকাবাসী পুলিশের সুখ দুঃখ – বাংলাদেশ পুলিশের অদৃশ্য জীবন দায়িত্বের পাহাড়ে নুয়ে পড়া এক জীবন:পুলিশের অদৃশ্য বাস্তবতা. প্রতিবাদলিপি- চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ আওয়ামী আমলের ‘একচেটিয়া নিয়ন্ত্রক’ বন্দরখেকো মাফিয়া এখন ‘দেশপ্রেমিক বিনিয়োগকারী-নেপথ্যে দুই এমপির নতুন সিন্ডিকেট! পুলিশের সুখ দুঃখ – পুলিশের নন-ক্যাডার ও ক্যাডার কাঠামোর বৈষম্য:পদোন্নতি জটিলতা ও গ্রেড ব্যবধান ঘিরে পুলিশের অভ্যন্তরে অসন্তোষ.

লাভ বাংলাদেশ পার্টির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা ১৫ মে

Reporter Name / ৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

লাভ বাংলাদেশ পার্টির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা ১৫ মে

“দেশপ্রেম হোক আমাদের অঙ্গীকার” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে লাভ বাংলাদেশ পার্টির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১৫ মে ২০২৬, শুক্রবার, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর লাভ বাংলাদেশ পার্টির উদ্যোগে অনুষ্ঠিতব্য এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের বর্ষীয়ান সাংবাদিক, গণমানুষের কণ্ঠস্বর এবং লাভ বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হল–৩১, অ্যাপোলো শপিং সেন্টার (৩য় তলা), কাজীর দেউড়ি, চট্টগ্রামে। অনুষ্ঠান শুরু হবে বিকাল ৪:০০টায়।
আয়োজকরা জানান, দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা, তরুণ সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা এবং জাতীয় উন্নয়নে জনগণের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর লাভ বাংলাদেশ পার্টির সভাপতি আবদুল্লাহ মজুমদার এক বিবৃতিতে বলেন,
“দেশ ও জনগণের কল্যাণে দেশপ্রেমিক নাগরিকদের ঐক্যবদ্ধ করাই আমাদের মূল লক্ষ্য। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে সকল শ্রেণি-পেশার মানুষকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।”
এছাড়া মহানগর সাধারণ সম্পাদক শাহজালাল বলেন,
“চট্টগ্রাম থেকে দেশপ্রেম, মানবতা ও ন্যায়ভিত্তিক রাজনীতির নতুন বার্তা পৌঁছে দিতে আমরা কাজ করছি। আশা করছি, এই অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম হবে।”
অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, তরুণ নেতৃত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।
যোগাযোগ:
আবদুল্লাহ মজুমদার
সভাপতি
লাভ বাংলাদেশ পার্টি, চট্টগ্রাম মহানগর
📞 ০১৭৭৯-৮৬৫৬৭৮
শাহজালাল
সাধারণ সম্পাদক
লাভ বাংলাদেশ পার্টি, চট্টগ্রাম মহানগর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা