বিশ্বে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল Bangla TV–এর বাংলাদেশে সম্প্রচারের এক দশক পূর্তি উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
স্মৃতিবিজড়িত লন্ডনে এই প্রিয় প্রতিষ্ঠানের সাথে পথচলার মুহূর্তগুলো আজও হৃদয়ে অমলিন।
প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বাংলা টিভি দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। ১৯৯৯ সালে লন্ডন থেকে যাত্রা শুরু করে এবং ২০১৭ সালের ১৯ মে বাংলাদেশে সম্প্রচার কার্যক্রম শুরু করার পর থেকে বাংলা টিভি নিরলসভাবে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে।
বাংলা টিভি গত এক দশক ধরে যে অগ্রণী ভূমিকা পালন করে আসছে, তা সত্যিই প্রশংসনীয়।
একজন সহকর্মী ও গণমাধ্যমকর্মী হিসেবে এই সাফল্য আমাকে গভীরভাবে আনন্দিত করে।
এই গৌরবময় পথচলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, লন্ডনে আমার অভিভাবকতুল্য প্রিয় ব্যক্তিত্ব সামাদুল হক সামাদ ভাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। একই সঙ্গে বাংলা টিভির সকল সাংবাদিক, কলাকুশলী, কর্মকর্তা-কর্মচারী এবং দেশে-বিদেশে ছড়িয়ে থাকা কোটি দর্শকের প্রতি রইল ভালোবাসা ও শুভকামনা।
আমি বিশ্বাস করি, আগামী দিনেও বাংলা টিভি সত্য ও সাহসিকতার সঙ্গে বিশ্বমঞ্চে বাংলা ভাষার মর্যাদা আরও উজ্জ্বল করবে এবং সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছাবে।
ধন্যবাদান্তে,
মুনীর চৌধুরী
আবাসিক সম্পাদক, Channel S
সদস্য, বাংলা টিভি পরিবার।