• শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
Headline
বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামেও কৃত্রিম বুদ্ধিমত্তার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর জোর দাবি।”সচেতন চট্টল্লাবাসী’ -স্বরাষ্ট মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা। চট্টগ্রামের ম্যারাথনে উজ্জ্বল সাফল্য, প্রথম স্থান অর্জন করলেন সাংবাদিক নেতা ওসমান গনি মনসুর কন্যা ডা. নওরীন জাহান রাহি। মানবিক সংগঠন “হাসি”র দীর্ঘ পথচলা: অসহায় মানুষের পাশে এক উজ্জ্বল নাম সচেতন চট্টলাবাসী’র আন্দোলনের মুখে বিপিসির প্রধান কার্যালয় চট্টগ্রামেই থাকছে, ৭ জুনের মানববন্ধন স্থগিত. অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা, গ্রেড-১ পদে উন্নীত ২ চমেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য হলেন ডা. কামরুন নাহার দস্তগীর মানহানিকর ও বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে আইনি নোটিশ প্রদান:মুন্সি নেছারের একাধিক বার মুচলেকা দিয়ে প্রতারণা- সৃষ্টি সুখের উজানে… আব্দুল্লাহ্ আল মাহমুদ সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ০২জন আসামী গ্রেফতার বিদ্যুতের মূল্যবৃদ্ধি: গ্রাহকদের ওপর বাড়তি চাপ, জনজীবনে নেমে আসছে নতুন সংকট

বিপিসি কার্যালয় ঢাকা স্থানান্তরের পাঁয়তারার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মানববন্ধন ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদানের ঘোষণা.

Reporter Name / ১৩৭ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

বিপিসি কার্যালয় ঢাকা স্থানান্তরের পাঁয়তারার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মানববন্ধন ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদানের ঘোষণা.

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর প্রধান কার্যালয় চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তরের প্রশাসনিক ষড়যন্ত্র ও পাঁয়তারার প্রতিবাদে চট্টগ্রামে
এক বিশাল বিক্ষোভ মানববন্ধন
ও স্মারকলিপি প্রদান কর্মসূচি দেওয়া হবে।
‘সচেতন চট্টলাবাসী’ ও চট্টগ্রামের ব্যবসায়ী-সুশীল সমাজের যৌথ উদ্যোগে এই প্রতিবাদ সভা ও এক বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হবে।
মানববন্ধন শেষে প্রতিনিধি দল চট্টগ্রাম জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে সরকারের প্রধানমন্ত্রী কে স্মারকলিপি প্রদান করবেন।
আয়োজক কমিটির নেতৃবৃন্দ এক বিবৃতিতে জানান, চট্টগ্রামে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন
বিপিসির নিজস্ব আধুনিক ভবন প্রস্তুত হওয়ার পর, সেটি চালু না করে লিয়াজোঁ অফিসের আড়ালে পুরো কার্যালয় ঢাকায় সরিয়ে নেওয়ার চক্রান্ত চলছে। এটি চট্টগ্রামের ‘বাণিজ্যিক রাজধানী’ মর্যাদার ওপর চরম আঘাত এবং স্পষ্ট আঞ্চলিক বৈষম্য। অতীতেও একের পর এক ব্যাংক, বীমা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে এই শহরটিকে পঙ্গু করা হয়েছে। এবার বিপিসি নিয়ে কোনো ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত চট্টলাবাসী মেনে নেবে না এবং যেকোনো মূল্যে এই পাঁয়তারা রুখে দেওয়া হবে।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে চট্টগ্রামের সর্বস্তরের ব্যবসায়ী, সাংবাদিক, আইনজীবী, ছাত্র-জনতা ও সচেতন নাগরিক সমাজকে যথাসময়ে উপস্থিত থেকে সংহতি প্রকাশের জন্য উদাত্ত আহ্বান জানানো হবে।
🖊️দিন ও তারিখ এবং স্হান জানিয়ে দেওয়া হবে।
যোগাযোগ ও সৌজন্যে:
সচেতন চট্টলাবাসী পক্ষে-
মুনীর চৌধুরী।
ইমেইল-mchypd@gmail.com
বিস্তারিত জানতে-
🌐https://jantechaijanatechai.com
জনস্বার্থে-
মুনীর চৌধুরী প্রাইভেট ডিটেকটিভ লিমিটেড
Mounir Chowdhury Private Detective Ltd.
( দুর্নীতি ও অপরাধ দমনে জনগণ ও সরকারকে সহায়তায় আমাদের লক্ষ্য)
[Government Regard Of Bangladesh]
জাতীয় সংসদের গেজেট সুরক্ষা প্রদান ৭নং আইন ২০১১ এবং বিধিমালা ২০১৭-এর আওতায় জনস্বার্থে তথ্য প্রকাশকারী.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা