• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
Headline
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে প্রকৌশলী বেলায়েত হোসেনের দায়িত্ব গ্রহণ সাহস, দক্ষতা ও নেতৃত্বের প্রতীক সিএমপি ডিসি (নর্থ) আমিরুল ইসলাম সাংবাদিক মুনীর চৌধুরীর নেতৃত্বে তীব্র আন্দোলনের মুখে পিছু হটল বিপিসি: পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানীর দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীকে ১২ দফা স্মারকলিপি দিল ‘সচেতন চট্টলাবাসী’. চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প সংক্রান্ত প্রতিবেদনের প্রতিবাদ: সচেতন নাগরিকবৃন্দের বক্তব্য. আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন : প্রধানমন্ত্রীকে ‘সচেতন চট্টলাবাসী’র ধন্যবাদ. চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত এমপি মোহাম্মদ আবু সুফিয়ানকে মন্ত্রিসভায় দেখতে চায় এলাকাবাসী পুলিশের সুখ দুঃখ – বাংলাদেশ পুলিশের অদৃশ্য জীবন দায়িত্বের পাহাড়ে নুয়ে পড়া এক জীবন:পুলিশের অদৃশ্য বাস্তবতা. প্রতিবাদলিপি- চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ আওয়ামী আমলের ‘একচেটিয়া নিয়ন্ত্রক’ বন্দরখেকো মাফিয়া এখন ‘দেশপ্রেমিক বিনিয়োগকারী-নেপথ্যে দুই এমপির নতুন সিন্ডিকেট! পুলিশের সুখ দুঃখ – পুলিশের নন-ক্যাডার ও ক্যাডার কাঠামোর বৈষম্য:পদোন্নতি জটিলতা ও গ্রেড ব্যবধান ঘিরে পুলিশের অভ্যন্তরে অসন্তোষ.

“পুলিশের সুখ দুঃখ” শীর্ষক অনুসন্ধানভিত্তিক গ্রন্থ প্রকাশ করবে ইন্টারন্যাশনাল মিডিয়া

Reporter Name / ৬৮ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

“পুলিশের সুখ দুঃখ” শীর্ষক অনুসন্ধানভিত্তিক গ্রন্থ প্রকাশ করবে ইন্টারন্যাশনাল মিডিয়া

বাংলাদেশের পুলিশ সদস্যদের পেশাগত জীবন, দায়িত্ব পালনের বাস্তবতা, সুখ-দুঃখ, চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং কল্যাণমূলক বিষয়সমূহ নিয়ে “পুলিশের সুখ দুঃখ” শীর্ষক একটি অনুসন্ধানভিত্তিক গ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছে ইন্টারন্যাশনাল মিডিয়া।
গ্রন্থটির রচয়িতা ও গবেষক হিসেবে দায়িত্ব পালন করছেন
“পুলিশের সুখ দুঃখ” কলাম ও অনুষ্ঠানের পরিচালক
বিশিষ্ট সাংবাদিক, প্রাইভেট ডিটেকটিভ ও সমাজসেবক মুনীর চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। দীর্ঘ কর্মঘণ্টা, পেশাগত ঝুঁকি, মানসিক চাপ এবং পারিবারিক সীমাবদ্ধতার মধ্যেও তারা জনগণের সেবায় নিয়োজিত রয়েছেন। অথচ তাদের কর্মজীবনের নানা বাস্তবতা ও মানবিক দিকগুলো অনেক সময় আলোচনার আড়ালে থেকে যায়।
এই বাস্তবতাকে সামনে এনে পুলিশ সদস্যদের অভিজ্ঞতা, দায়িত্ব পালনের চ্যালেঞ্জ, সাফল্য, সীমাবদ্ধতা, পেশাগত চাপ এবং ভবিষ্যৎ উন্নয়নের সম্ভাবনা নিয়ে তথ্যভিত্তিক গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে বইটি প্রণয়ন করা হবে।
গ্রন্থটিতে বিশেষ গুরুত্ব পাবে দীর্ঘ কর্মঘণ্টা, মানসিক স্বাস্থ্য, পর্যাপ্ত বিশ্রাম ও ছুটির প্রয়োজনীয়তা, প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং, জনবল সংকট, কমিউনিটি পুলিশিং, পুলিশ-জনগণ সম্পর্ক এবং আন্তর্জাতিক মানের আইন প্রয়োগ ব্যবস্থার বিভিন্ন দিক।
এ বিষয়ে গ্রন্থের রচয়িতা মুনীর চৌধুরী বলেন, “পুলিশ সদস্যরাও আমাদের সমাজেরই অংশ। তাদের ত্যাগ, সংগ্রাম, সফলতা ও সীমাবদ্ধতার বিষয়গুলো জাতির সামনে তুলে ধরা প্রয়োজন। ‘পুলিশের সুখ দুঃখ’ গ্রন্থটি হবে বাস্তব অভিজ্ঞতা, গবেষণা ও জনস্বার্থভিত্তিক একটি দলিল, যা ভবিষ্যতে পুলিশ কল্যাণ ও আধুনিকায়ন বিষয়ে গঠনমূলক আলোচনায় সহায়ক ভূমিকা রাখবে।”
তিনি আরও জানান, গ্রন্থটির জন্য কর্মরত ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য, আইন-শৃঙ্খলা বিশেষজ্ঞ, গবেষক, সাংবাদিক এবং সচেতন নাগরিকদের কাছ থেকে তথ্য, মতামত ও অভিজ্ঞতা আহ্বান করা হয়েছে। তথ্যদাতার পরিচয় প্রয়োজন অনুযায়ী গোপন রাখা হবে।
তথ্য ও অভিজ্ঞতা পাঠানোর ঠিকানা
📞 মোবাইল/হোয়াটসঅ্যাপ: ০১৯৭২-০৪২০০৪
📧 ই-মেইল: mchypd@gmail.com
🌐 [জানতে চাই জানতে চাই]
https://jantechaijanatechai.com

পরিচালনায়
মুনীর চৌধুরী
আবাসিক সম্পাদক, চ্যানেল এস.
প্রতিষ্ঠাতা পরিচালক, মুনীর চৌধুরী প্রাইভেট ডিটেকটিভ লিমিটেড।
প্রকাশনায়: ইন্টারন্যাশনাল মিডিয়া।
“দুর্নীতি ও অপরাধ দমনে জনগণ ও সরকারকে সহায়তা করাই আমাদের লক্ষ্য।”
জনস্বার্থে –
মুনীর চৌধুরী প্রাইভেট ডিটেকটিভ লিমিটেড
Mounir Chowdhury Private Detective Ltd.
( দুর্নীতি ও অপরাধ দমনে জনগণ ও সরকারকে সহায়তায় আমাদের লক্ষ্য)
[Government Regard Of Bangladesh]
জাতীয় সংসদের গেজেট সুরক্ষা প্রদান ৭নং আইন ২০১১ এবং বিধিমালা ২০১৭-এর আওতায় জনস্বার্থে তথ্য প্রকাশকারী.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা