চট্টগ্রাম আদালতের ৩ নম্বর মিলনায়তন মরহুম এডভোকেট কবির চৌধুরীর নামে নামকরণের প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
আনোয়ারার কৃতী সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক নির্বাচিত সদস্য ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ঘোষিত একুশে পদকপ্রাপ্ত ব্যক্তি এবং বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রী কলেজের সাবেক গভর্নিং বোর্ড চেয়ারম্যান, বাংলাদেশের স্বনামধন্য আইনজীবী মরহুম এডভোকেট কবির চৌধুরীর স্মৃতি সংরক্ষণে চট্টগ্রাম আদালতের ৩ নম্বর মিলনায়তন তাঁর নামে নামকরণের প্রস্তাব পেশ করা হয়েছে।
সম্প্রতি চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় এ প্রস্তাব উত্থাপন করা হয়। এসময় চট্টগ্রামের বিজ্ঞ আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।
আইন অঙ্গনে মরহুম এডভোকেট কবির চৌধুরীর অবদান, পেশাগত দক্ষতা এবং সমাজ ও রাষ্ট্রের প্রতি তাঁর ভূমিকা স্মরণ করে বক্তারা বলেন, তাঁর নামে আদালতের একটি গুরুত্বপূর্ণ মিলনায়তনের নামকরণ হলে তা নতুন প্রজন্মের আইনজীবীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
উপস্থিত আইনজীবীরা প্রস্তাবটির প্রতি সমর্থন জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।