• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
Headline
পুলিশ কর্মকর্তাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মনগড়া তথ্য ছড়ানোর অভিযোগ: অপপ্রচারের নিন্দা পুলিশ অ্যাসোসিয়েশনের. চট্টগ্রামকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী করতে সচেতন চট্টলাবাসীর স্মারকলিপি বাস্তবায়ন এবং বিপিসি চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের চট্টগ্রামে নিয়মিত অফিস করার দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীকে আবেদন চোরকে দায়িত্ব দেওয়া হলো চুরি দেখার বিপিসি ও জ্বালানি মন্ত্রালয়ের দুর্নীতি ও তেল চুরি সিস্টেম লজ তদন্তে প্রহসনের কমিটি:দেশজুড়ে তীব্র ক্ষোভ. এক বাবার তিন সিংহী: জুলাই বিপ্লবের সম্মুখ সমরে সাংবাদিক মিজানুর রহমান চৌধুরীর পরিবার। বিপিসি ও জ্বালানি মন্ত্রালয় চুরে চুরে খালাত ভাই-৯ হাজার কোটি টাকার হিসাবের গড়মিল:সিস্টেম লসের আড়ালে তেল চুরি জবাবদিহিতাহীনতায় দেশের জ্বালানি খাত। বিপিসির নতুন চেয়ারম্যান মো. জিয়াউল হক:চেয়ারম্যান ও পরিচালকদের বিপিসির প্রধান কার্যালয়ে চট্টগ্রামে নিয়মিত অফিস নিশ্চিত করতে প্রজ্ঞাপনের দাবি বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে বিপিসি রক্ষা আন্দোলনের মহানায়ক সাংবাদিক মুনীর চৌধুরীকে সম্মাননা দিল ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’ প্রবাসীদের ঐক্য ও কল্যাণের প্রত্যয়ে, ইতালিতে মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির নতুন কমিটি ঘোষণা: সভাপতি মিঠু, সম্পাদক আমিনুল নির্বাচিত চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ০১টি এক্সক্যাভেটর ও ০১টি লোবেড ট্রাক গাড়ী সহ ঘটনায় জড়িত ০৪ জন আসামী গ্রেফতার। সরকারি গাড়িতে ‘মাদক চোরাচালান ও স্ত্রীর অভিযোগ’ সংক্রান্ত প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ।

সিডিএ ভবনের সামনে ফুটপাত দখলমুক্ত করলেন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন:স্বস্তি পথচারীদের.

Reporter Name / ১০৮ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

সিডিএ ভবনের সামনে ফুটপাত দখলমুক্ত করলেন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন:স্বস্তি পথচারীদের.

নিজস্ব প্রতিবেদক: নগরীর সৌন্দর্য, শৃঙ্খলা ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ভবনের সামনে দখলকৃত ফুটপাত উচ্ছেদ করে দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।
সোমবার পরিচালিত এ অভিযানে সিডিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন অবৈধ স্থাপনা ও ভ্রাম্যমাণ দোকানের কারণে ফুটপাত দখল হয়ে থাকায় পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। জনদুর্ভোগ কমানো এবং নগরবাসীর জন্য নিরাপদ ও নির্বিঘ্ন চলাচলের পরিবেশ নিশ্চিত করতে এ পদক্ষেপ গ্রহণ করা হয়।
সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, “নগরবাসীর স্বার্থে জনসাধারণের চলাচলের পথ কোনোভাবেই দখল হয়ে থাকতে পারে না। চট্টগ্রামকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে দখলমুক্তকরণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হচ্ছে।”
এদিকে, সিডিএ ভবনের সামনের ফুটপাত দখলমুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। তারা মনে করছেন, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতেও একই ধরনের অভিযান পরিচালনা করা হলে জনদুর্ভোগ অনেকাংশে কমে আসবে।
সংশ্লিষ্টরা জানান, নগর উন্নয়ন, পরিচ্ছন্নতা, যানবাহন ব্যবস্থাপনা ও জনসেবার মান উন্নয়নে সিডিএ চেয়ারম্যানের নেতৃত্বে চলমান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা