• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
Headline
পুলিশ কর্মকর্তাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মনগড়া তথ্য ছড়ানোর অভিযোগ: অপপ্রচারের নিন্দা পুলিশ অ্যাসোসিয়েশনের. চট্টগ্রামকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী করতে সচেতন চট্টলাবাসীর স্মারকলিপি বাস্তবায়ন এবং বিপিসি চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের চট্টগ্রামে নিয়মিত অফিস করার দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীকে আবেদন চোরকে দায়িত্ব দেওয়া হলো চুরি দেখার বিপিসি ও জ্বালানি মন্ত্রালয়ের দুর্নীতি ও তেল চুরি সিস্টেম লজ তদন্তে প্রহসনের কমিটি:দেশজুড়ে তীব্র ক্ষোভ. এক বাবার তিন সিংহী: জুলাই বিপ্লবের সম্মুখ সমরে সাংবাদিক মিজানুর রহমান চৌধুরীর পরিবার। বিপিসি ও জ্বালানি মন্ত্রালয় চুরে চুরে খালাত ভাই-৯ হাজার কোটি টাকার হিসাবের গড়মিল:সিস্টেম লসের আড়ালে তেল চুরি জবাবদিহিতাহীনতায় দেশের জ্বালানি খাত। বিপিসির নতুন চেয়ারম্যান মো. জিয়াউল হক:চেয়ারম্যান ও পরিচালকদের বিপিসির প্রধান কার্যালয়ে চট্টগ্রামে নিয়মিত অফিস নিশ্চিত করতে প্রজ্ঞাপনের দাবি বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে বিপিসি রক্ষা আন্দোলনের মহানায়ক সাংবাদিক মুনীর চৌধুরীকে সম্মাননা দিল ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’ প্রবাসীদের ঐক্য ও কল্যাণের প্রত্যয়ে, ইতালিতে মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির নতুন কমিটি ঘোষণা: সভাপতি মিঠু, সম্পাদক আমিনুল নির্বাচিত চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ০১টি এক্সক্যাভেটর ও ০১টি লোবেড ট্রাক গাড়ী সহ ঘটনায় জড়িত ০৪ জন আসামী গ্রেফতার। সরকারি গাড়িতে ‘মাদক চোরাচালান ও স্ত্রীর অভিযোগ’ সংক্রান্ত প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ।

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ: চাটুকারিতা ও ব্যক্তিপূজা বন্ধের নির্দেশ ব্যক্তিপূজা ও চাটুকারিতা বন্ধে এক ঐতিহাসিক সিদ্ধান্ত.

Reporter Name / ৬২ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ: চাটুকারিতা ও ব্যক্তিপূজা বন্ধের নির্দেশ
ব্যক্তিপূজা ও চাটুকারিতা বন্ধে এক ঐতিহাসিক সিদ্ধান্ত.

ব্যক্তিপূজা ও চাটুকারিতা বন্ধে মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র; প্রচারণায় ব্যক্তির বদলে মূল বার্তাকে গুরুত্ব দেওয়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক:
সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন, পোস্টার, বিলবোর্ড বা অন্যান্য প্রচারণাসামগ্রীতে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সরকারি প্রচারণায় ব্যক্তিকেন্দ্রিক উপস্থাপনার পরিবর্তে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তুকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে এ নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সম্প্রতি জারি করা এক পরিপত্রে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের প্রচারণাসামগ্রীতে থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করার জন্য সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা এবং মাঠ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
পরিপত্র অনুযায়ী, সরকারি প্রচারণাসামগ্রীতে ব্যক্তিকেন্দ্রিক উপস্থাপনার পরিবর্তে সংশ্লিষ্ট কর্মসূচির মূল উদ্দেশ্য, জনস্বার্থ, সরকারি বার্তা এবং সেবামূলক তথ্যকে প্রাধান্য দিতে হবে।
সম্প্রতি একটি সরকারি অনুষ্ঠানের প্রচারণায় নিজের ছবি সম্বলিত ব্যানার দেখে প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের প্রচারণা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতেই এ পরিপত্র জারি করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, সরকারি প্রচারণায় ব্যক্তিপূজার পরিবর্তে নীতিনির্ভর ও জনকেন্দ্রিক উপস্থাপনা নিশ্চিত করার ক্ষেত্রে এ নির্দেশনা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে সরকারি অর্থের সাশ্রয় এবং প্রচারণায় প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও পেশাদারিত্ব বৃদ্ধিতেও এটি সহায়ক হতে পারে।
সংশ্লিষ্ট মহল আশা করছে, নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়িত হলে সরকারি অনুষ্ঠানের প্রচারণায় অপ্রয়োজনীয় ব্যক্তিকেন্দ্রিকতা কমে এসে জনস্বার্থভিত্তিক বার্তা আরও কার্যকরভাবে উপস্থাপিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা