• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
Headline
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে প্রকৌশলী বেলায়েত হোসেনের দায়িত্ব গ্রহণ সাহস, দক্ষতা ও নেতৃত্বের প্রতীক সিএমপি ডিসি (নর্থ) আমিরুল ইসলাম সাংবাদিক মুনীর চৌধুরীর নেতৃত্বে তীব্র আন্দোলনের মুখে পিছু হটল বিপিসি: পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানীর দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীকে ১২ দফা স্মারকলিপি দিল ‘সচেতন চট্টলাবাসী’. চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প সংক্রান্ত প্রতিবেদনের প্রতিবাদ: সচেতন নাগরিকবৃন্দের বক্তব্য. আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন : প্রধানমন্ত্রীকে ‘সচেতন চট্টলাবাসী’র ধন্যবাদ. চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত এমপি মোহাম্মদ আবু সুফিয়ানকে মন্ত্রিসভায় দেখতে চায় এলাকাবাসী পুলিশের সুখ দুঃখ – বাংলাদেশ পুলিশের অদৃশ্য জীবন দায়িত্বের পাহাড়ে নুয়ে পড়া এক জীবন:পুলিশের অদৃশ্য বাস্তবতা. প্রতিবাদলিপি- চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ আওয়ামী আমলের ‘একচেটিয়া নিয়ন্ত্রক’ বন্দরখেকো মাফিয়া এখন ‘দেশপ্রেমিক বিনিয়োগকারী-নেপথ্যে দুই এমপির নতুন সিন্ডিকেট! পুলিশের সুখ দুঃখ – পুলিশের নন-ক্যাডার ও ক্যাডার কাঠামোর বৈষম্য:পদোন্নতি জটিলতা ও গ্রেড ব্যবধান ঘিরে পুলিশের অভ্যন্তরে অসন্তোষ.

নগরবাসীর সহযোগিতা চাইলেন মেয়র ডা. শাহাদাত: ৬ ঘণ্টায় বর্জ্যমুক্ত হবে চট্টগ্রাম:দ্রুত বর্জ্য সরালেই পুরস্কার: চসিকের পরিচ্ছন্নতা অভিযানে অভিনব উদ্যোগ মেয়রের।

Reporter Name / ৯২ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নগরবাসীর সহযোগিতা চাইলেন মেয়র ডা. শাহাদাত: ৬ ঘণ্টায় বর্জ্যমুক্ত হবে চট্টগ্রাম:দ্রুত বর্জ্য সরালেই পুরস্কার: চসিকের পরিচ্ছন্নতা অভিযানে অভিনব উদ্যোগ মেয়রের।

নিজস্ব প্রতিবেদক-
আসন্ন ঈদুল আজহার দিন দুপুর ২টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম মহানগরীর সমস্ত কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এই লক্ষ্যমাত্রা সফল করতে পরিচ্ছন্নতা কার্যক্রমের মান নিশ্চিত করে দ্রুততম সময়ে বর্জ্য সরানোর জন্য কর্মকর্তা ও কর্মীদের কঠোর নির্দেশ দিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
গতকাল (২৫ মে) চসিক কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক বিশেষ প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে মেয়র এই ঘোষণা দেন।
সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ঈদের দিন দুপুর ২টা থেকে আমাদের পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে এবং পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে নগরীকে সম্পূর্ণ বর্জ্যমুক্ত করা হবে।” বর্জ্য অপসারণ কার্যক্রম সঠিকভাবে চলছে কিনা তা তদারকি করতে মেয়র নিজে নগরীর বিভিন্ন এলাকা সরাসরি পরিদর্শনে থাকবেন বলে জানান।
বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনার লক্ষ্যে মেয়রের পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সবচেয়ে দ্রুত ও দক্ষতার সঙ্গে বর্জ্য অপসারণ সম্পন্ন করতে পারা সেরা ৩টি ওয়ার্ডকে চসিকের পক্ষ থেকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। তবে দ্রুততার পাশাপাশি পরিচ্ছন্নতার মান যেন ক্ষুণ্ণ না হয়, সেদিকে কঠোর নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রস্তুতি সভায় জানানো হয়, নগরীর ৪১টি ওয়ার্ডে জোন কর্মকর্তা, সুপারভাইজার এবং পরিচ্ছন্নতা কর্মীদের সমন্বয়ে একযোগে এই অভিযান চালানো হবে। প্রতিটি ওয়ার্ডের জন্য পৃথক যানবাহন এবং পর্যাপ্ত পরিমাণ ব্লিচিং পাউডারসহ জীবাণুনাশক সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এছাড়াও কোরবানির চামড়া ব্যবস্থাপনায় আড়তদার ও ব্যবসায়ীদের সাথে সমন্বয় করে বিশেষ পরিবহন ব্যবস্থা রাখা হয়েছে।
মেয়র ডা. শাহাদাত হোসেন নির্দিষ্ট স্থানে পশু জবাই করার এবং চসিক থেকে সরবরাহকৃত পলিথিন ব্যাগে বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট পয়েন্টে রাখার জন্য নগরবাসীর প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন।
সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা, সকল ওয়ার্ড কাউন্সিলর এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা