চট্টগ্রাম জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম.
চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, মানবতা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির মহান শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের আনন্দ সবার জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক—এটাই তার প্রত্যাশা।
তিনি আরও বলেন, ঈদ উদযাপনকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে চট্টগ্রাম জেলা পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। যেকোনো জরুরি প্রয়োজনে জনগণকে জেলা পুলিশ কন্ট্রোল রুম অথবা জাতীয় জরুরি সেবা নম্বরে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
জেলা পুলিশ কন্ট্রোল রুম: ০১৩২০-১০৮৩৯৮
জাতীয় জরুরি সেবা: ৯৯৯
চট্টগ্রাম জেলা পুলিশ সকলকে সচেতনতা, সৌহার্দ্য ও আইন মেনে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছে।